অনুবাদ ৮৮:১ তোমার কাছে কি ছেয়ে ফেলা মহাবিপর্যয়ের সংবাদ পৌঁছেছে?
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ৮৮:২ সেদিন কিছু মুখমণ্ডল হবে অবনত,
অনুবাদ ৮৮:৩ পরিশ্রান্ত, ক্লান্ত,
অনুবাদ ৮৮:৪ প্রজ্বলিত আগুনে তারা প্রবেশ করবে,
অনুবাদ ৮৮:৫ তাদের পান করানো হবে উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে।
অনুবাদ ৮৮:৬ তাদের জন্য কোনো খাদ্য থাকবে না কাঁটাযুক্ত শুকনো ঝোপ ছাড়া,
অনুবাদ ৮৮:৭ যা শরীরে পুষ্টি জোগাবে না, আর ক্ষুধাও নিবারণ করবে না।
অনুবাদ ৮৮:৮ সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, প্রফুল্ল,
অনুবাদ ৮৮:৯ নিজেদের কর্মে সন্তুষ্ট,
অনুবাদ ৮৮:১০ উচ্চ মর্যাদার জান্নাতে থাকবে,
অনুবাদ ৮৮:১১ সেখানে তারা কোনো অসার কথা শুনবে না।
অনুবাদ ৮৮:১২ সেখানে থাকবে প্রবহমান ঝর্ণা,
অনুবাদ ৮৮:১৩ সেখানে থাকবে সুউচ্চ আসন,
অনুবাদ ৮৮:১৪ আর সাজানো পানপাত্র,
অনুবাদ ৮৮:১৫ সারিবদ্ধভাবে রাখা বালিশ,
অনুবাদ ৮৮:১৬ আর বিছিয়ে রাখা মূল্যবান গালিচা।
অনুবাদ ৮৮:১৭ তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
অনুবাদ ৮৮:১৮ আর আকাশের দিকে, কীভাবে তা উঁচু করা হয়েছে?
অনুবাদ ৮৮:১৯ আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?
অনুবাদ ৮৮:২০ আর পৃথিবীর দিকে, কীভাবে তা বিছিয়ে দেওয়া হয়েছে?
অনুবাদ ৮৮:২১ অতএব উপদেশ দাও, তুমি তো কেবল একজন উপদেশদাতা,
অনুবাদ ৮৮:২২ তুমি তাদের উপর দণ্ডমুণ্ডের কর্তা নও।
অনুবাদ ৮৮:২৩ তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে,
অনুবাদ ৮৮:২৪ আল্লাহ তাকে মহাশাস্তি দেবেন।
অনুবাদ ৮৮:২৫ নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই দিকে,
অনুবাদ ৮৮:২৬ অতঃপর নিশ্চয় তাদের হিসাব নেওয়া আমারই দায়িত্ব।