← সকল সূরা

বিদীর্ণ করা - الإنفطار

পুরো সূরা আল-ইনফিতার শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৮২:১ যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে,

অনুবাদ ৮২:২ আর যখন গ্রহ-নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে,

অনুবাদ ৮২:৩ আর যখন সমুদ্রগুলোকে উদ্বেলিত করে একত্র করা হবে,

অনুবাদ ৮২:৪ আর যখন কবরগুলো উন্মোচিত করা হবে,

অনুবাদ ৮২:৫ তখন প্রত্যেক আত্মা জেনে নেবে সে আগে কী পাঠিয়েছে আর পিছনে কী রেখে গেছে।

অনুবাদ ৮২:৬ হে মানুষ, তোমার মহানুভব প্রতিপালক সম্পর্কে কিসে তোমাকে প্রতারিত করল,

অনুবাদ ৮২:৭ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে যথাযথভাবে গঠন করেছেন, অতঃপর তোমাকে সুষম করেছেন,

অনুবাদ ৮২:৮ যে আকৃতিতে তিনি চেয়েছেন, সেই আকৃতিতে তোমাকে সংযুক্ত করেছেন।

অনুবাদ ৮২:৯ কখনো না! বরং তোমরা প্রতিফল দিবসকে মিথ্যা মনে কর।

১০

অনুবাদ ৮২:১০ অথচ নিশ্চয় তোমাদের উপর নিয়োজিত আছে রক্ষীগণ,

১১

অনুবাদ ৮২:১১ সম্মানিত লেখকবৃন্দ,

১২

অনুবাদ ৮২:১২ তারা জানে তোমরা কী কর।

১৩

অনুবাদ ৮২:১৩ নিশ্চয় সৎকর্মশীলরা থাকবে পরম নিয়ামতে,

১৪

অনুবাদ ৮২:১৪ আর নিশ্চয় পাপাচারীরা থাকবে জাহান্নামে,

১৫

অনুবাদ ৮২:১৫ তারা প্রতিফল দিবসে সেখানে প্রবেশ করবে,

১৬

অনুবাদ ৮২:১৬ আর তারা সেখান থেকে কখনো অনুপস্থিত থাকবে না।

১৭

অনুবাদ ৮২:১৭ আর তুমি কী জান, প্রতিফল দিবস কী?

১৮

অনুবাদ ৮২:১৮ আবার বলছি, তুমি কী জান, প্রতিফল দিবস কী?

১৯

অনুবাদ ৮২:১৯ সেদিন কোনো আত্মা অন্য কোনো আত্মার জন্য কিছুরই মালিক হবে না; আর সেদিনের সমস্ত সিদ্ধান্ত কেবল আল্লাহরই এখতিয়ারে।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা