১
অনুবাদ ১০৭:১ তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসকে অস্বীকার করে?
সূরা ১০৭
সাহায্য সহায়তা - الماعون
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ১০৭:১ তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসকে অস্বীকার করে?
অনুবাদ ১০৭:২ সে-ই এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
অনুবাদ ১০৭:৩ আর অভাবীকে আহার দিতে উৎসাহিত করে না।
অনুবাদ ১০৭:৪ কাজেই দুর্ভোগ সেসব নামাযিদের জন্য,
অনুবাদ ১০৭:৫ যারা তাদের নামায সম্পর্কে উদাসীন,
অনুবাদ ১০৭:৬ যারা লোক দেখানোর জন্য (আমল) করে,
অনুবাদ ১০৭:৭ আর নিত্যপ্রয়োজনীয় সাহায্য প্রদানে বিরত থাকে।